× Banner
সর্বশেষ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

এসএসএই/ওয়ে/মোবারকগঞ্জ সেকশনের কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
এসএসএই/ওয়ে/মোবারকগঞ্জ সেকশনের কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এসএসএই/ওয়ে/মোবারকগঞ্জ সেকশনের কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল দশটা থেকে ঘন্টা ব্যাপি মোবারকগঞ্জ রেলস্টেশনে তারা এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেন চালানো বন্ধ, ফেসবুক চালাতে চালাতে ও মোবাইলে কথা বলতে বলতে ট্রেন চালানো বন্দের দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মেট সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, অবসরপ্রাপ্ত মেট গোলাম নবী, মেহেদী হাসান, আঃ খালেক ওয়েম্যান প্রমুখ। বক্তারা বলেন, এসএসএই/ওয়ে/চুয়াডাঙ্গা সেকশনের ৫(পাঁচ) জন কর্মচারীকে অন্যায় ভাবে বরখাস্ত প্রত্যাহার করতে হবে, ব্লক পোস্ট বাতিল করতে হবে, ঝুঁকি ভাতা প্রদান করতে হবে, সরকার ঘোষিত সকল ছুটি প্রদান করতে হবে, অতিরিক্ত সময় কাজ করালে ওভার টাইম প্রদান করতে হবে, অন্যায় ভাবে অনুপস্থিত/সাসপেন্ড করা যাবে না, পোষাকে বিপরীতে পোষাক ভাতা দিতে হবে, পদোন্নতির সাথে উচ্চতর স্কেল দিতে হবে, পুনরায় পে-কমিশন গঠন করতে হবে, বেতন বৈষম্য দুর করতে হবে।
বক্তারা বলেন তাদের দাবি না মানলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..