× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

admin
হালনাগাদ: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে শনিবার সকালে বরিশালে শুরু হল এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর বিএম কলেজ রোডের কম্পিউটার কাউন্সিলে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এ প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতাবৃদ্ধি করেসফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মূলত ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে কিভাবে উদ্যোক্তারা পণ্য বিক্রি করবেন এবং প্রসার ঘটাবেন সে সম্পর্কে বিস্তারিত জানাতেই এ প্রশিক্ষণের আয়োজন। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করছেন।

এর আগে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৮টি বিভাগীয় ও জেলাশহরে ২০ জন করে মোট ২শ জনক্ষুদ্র উদ্যোক্তাকে এ ই মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..