× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

এশিয়ার সেরা ৩০ উদ্যোক্তার তালিকায়, দুই বাংলাদেশি তরুণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস চলতি বছরে এশিয়ার সেরা ৩০ উদ্যোক্তার তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় বাংলাদেশের দুই তরুণ উদ্যোক্তার নাম উঠে এসেছে।

‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০১৮ : দ্য সোশ্যাল এনট্রারপ্রেনারস ব্রিঙ্গিং পজিটিভ চেঞ্জ টু এশিয়া’ শিরোনামে এশিয়ার সেরা ৩০ উদ্যোক্তার তালিকা সোমবার প্রকাশ করেছে ফোর্বস।

তালিকায় স্থান করে নেয়া ওই দুই তরুণ উদ্যোক্তা হলেন- অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক (২৬) ও পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘চেঞ্জ’ নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রধান সাজিদ ইকবাল (২৭)।
মোবাইল অপারেটর রবির সহায়তায় ২০১৫ সালে শিক্ষামূলক সংগঠন হিসেবে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন আয়মান সাদিক। সংস্থাটি ইউটিউব ও ফেসবুকে সংক্ষিপ্ত লেকচারসমৃদ্ধ ভিডিও প্রকাশ করে থাকে। বাংলায় ভিডিওচিত্র নির্মাণের পাশাপাশি অনলাইনে লাইভ ক্লাসও নিয়ে থাকে তারা।

এর আগে ব্রিটিশ রানির কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ডস-২০১৮ লাভ করেছেন আয়মান সাদিক। এছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আইসিটি জোটের বেস্ট ই-লার্নিং অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

অন্যদিকে জার্মান একটি সংস্থার সহায়তায় পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে ২০১২ সালে ‘চেঞ্জ’ প্রতিষ্ঠা করেন সাজিদ ইকবাল। তার সংগঠন বাংলাদেশের পিছিয়ে পড়া অন্তত ৪ হাজার মানুষের ঘরে বোতলবাতির আলো পৌঁছে দিয়েছে।

তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূস পদক, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ব্রিটিশ রানির কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ডস-২০১৭ লাভ করেন।


এ ক্যটাগরির আরো খবর..