এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প উদ্বোধন

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প উদ্বোধন

কারওয়ান বাজার র‍্যাম্প উদ্বোধন । গত বছর ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়। আর আজ কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দেওয়া হবে। উদ্বোধনের পরপরই এই অংশ দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে।

আজ বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় র‍্যাম্প উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই নিয়ে ১৬টি র‍্যাম্প চালু হচ্ছে।

এই র‍্যাম্প চালু হলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।