× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডেস্ক

কার মাথায় উঠবে রানি দ্বিতীয় এলিজাবেথের কোহিনূর হীরার মুকুট

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
এলিজাবেথের কোহিনূর হীরার মুকুট

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই যে বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে তার একটি হলো কার মাথায় উঠবে রানির মুকুট। যেই মুকুটে বসানো আছে ১০৫.৬ ক্যারেটের কোহিনূর হীরা।

নিয়ম অনুসারে রানির মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসতে যাচ্ছেন তার বড় ছেলে যুবরাজ চার্লস। যার বয়স ৭৩ বছর। চলতি বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, তার মৃত্যুর পর কুইন কনসর্ট হবেন যুবরাজ চার্লসের স্ত্রী। তাই স্বাভাবিকভাবেই চার্লস সিংহাসনে বসা মাত্রই, স্ত্রী ক্যামিলার মাথায় উঠবে সেই কোহিনূর বসানো মুকুট। যা ছিল রানি এলিজাবেথের মায়ের। ১০৫.৬ ক্যারেটের এই কোহিনূর হীরার জন্মস্থান ভারত। চতুর্দশ শতাব্দীতে ভারতে সন্ধান মেলে এই হীরার। তারপর বহু হাত পাড়ি দিয়ে পৌঁছায় ব্রিটেনের রাজপ্রাসাদে। ১৮৪৯ সালে পাঞ্জাব অধিকার করে ব্রিটিশরা। তখনই কোহিনূর হস্তান্তরিত হয় রানি ভিক্টোরিয়ার কাছে। সেই থেকে ব্রিটেনের শাসকদের শোভা বাড়িয়ে আসছে এই হীরা।

বর্তমানে প্লাটিনামের মুকুটে বসানো রয়েছে এই হীরা। ১৯৩৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অভিষেকের সময় তৈরি করা হয়েছিল এই মুকুট। পরেছিলেন দ্বিতীয় এলিজাবেথের মা প্রথম এলিজাবেথ। যা চার্লসের অভিষেকের দিন মাথায় পড়বেন ক্যামিলা।


এ ক্যটাগরির আরো খবর..