× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

এবারের নির্বাচনে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টা মাথায় রাখতে হবে।

তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে। আপনারা সবাই বিভিন্ন বাহিনী থেকে এসেছেন, বিভিন্ন পরিবার থেকে এসেছেন। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সে দিকে লক্ষ্য রাখতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজেই দেশের আর্থসামাজিক উন্নতি হলে এর সুফল কিন্তু প্রত্যেকের পরিবারের সদস্যরা পাবেন। গ্রামের মানুষের ভাগ্য উন্নত হবে। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি জ্বালাও-পোড়াও করেছিল। তারা সাধারণ জনগণকে পুড়িয়ে মেরেছিল।

এবারের নির্বাচনে আমাদের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। যার কারণে এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।

শেখ হাসিনা র‌্যাব সদস্যদের উদ্দেশে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন হলে সেই সুফল দেশের মানুষই পাবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের জীবন উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমরা এখন একটি সুখী সমৃদ্ধ দেশে বাস করছি।


এ ক্যটাগরির আরো খবর..