রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফআর টাওয়ারের নয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত। ভবনের ভেতরে অনেকেই আটকে পড়ছেন। তাদের উদ্ধারেও কাজ চলছে।
এদিকে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনী যোগ দিয়েছে। বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার আগুন নেভাতে সাহায্য করছে।



