× Banner
সর্বশেষ
ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী

এবারও দুই প্রধান দলের এই মুখোমুখি অবস্থান গত বছরের মতো

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। আর আওয়ামী লীগ পালন করে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে। আগের বছরের মতো এবারও বিএনপি দিনটিতে সারাদেশে সমাবেশের ডাক দিয়েছে। একইভাবে আওয়ামী লীগ ডাক দিয়েছে প্রতিহতের। মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা মোকাবেলার ঘোষণাও এসেছে।

গত বছর একই পরিস্থিতিতে পুলিশ দুই প্রধান দলকে রাজধানীতে কর্মসূচি পালন করতে দেয়নি। সেই ধরনের নিষেধাজ্ঞা এবারও দেয়া হবে কি না, তা জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন,  সহিংসতা হতে পারে এমন কোন কর্মসূচির অনুমতি দেবেন না তারা।

গত বছর পুলিশ অনুমতি না দিলেও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে অবস্থান নেন কয়েক দিন আগ থেকে। আর ৫ জানুয়ারি গুলশান কার্যালয় থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ঘোষিত সমাবেশে আসার চেষ্টা করেন তিনি। দিনভর পুলিশ তাকে অবরোধ করে গুলশান কার্যালয় থেকে বের হতে দেয়নি। পরে সন্ধ্যায় তিনি লাগাতার অবরোধের ডাক দেন।

সেই অবরোধ ডাকলেও আনুষ্ঠানিকভাবে আর তুলে নেয়নি বিএনপি। কর্মসূচি অচল হয়ে যাওয়ার পর অবরোধের পাশাপাশি হরতালও ডাকে বিএনপি। তবে ভেঙে পড়ে সে কর্মসূচিও।

এবারও দুই প্রধান দলের এই মুখোমুখি অবস্থান গত বছরের মতো অবশ্য উদ্বেগ ছড়াচ্ছে না অন্য কারণে। দশম সংসদ নির্বাচনের এক বছর পূর্তির পর সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে নেমে ব্যর্থ হয় বিএনপি। এরপর বলার মতো আর কোন কর্মসূচি পালন করতে পারেনি তারা। আর প্রস্তুতি ছাড়া আন্দোলনে না যাওয়ার ঘোষণাও দিয়েছে বিএনপি।

তাহলে এবার ৫ জানুয়ারি বিএনপি কী করবে? নেতারা বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় তারা। সরকার দল অবশ্য সংশয়ে, আসলে কি তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় নাকি, গত বছরের মতোই জ্বালাও-পোড়াও করে জনগণের শান্তি নষ্ট করবে তারা- সে প্রশ্নও আছে সরকার দলে। এ কারণে ৫ জানুয়ারি রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতারা বলছেন, ৫ জানুয়ারিকে ঘিরে ২০১৬ সালে এমন অস্থিতিশীল পরিস্থিতি হবে না। কারণ গতবছর নিষ্ফল আন্দোলন করে অনেকটাই বেকায়দায় বিএনপি। তাই বিএনপি এ বছর গতবছরের মত আন্দোলন করতে পারবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘দশম জাতীয় নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র সুসংহত হয়েছে। আর পেট্রল বোমায় জ্বালাওপোড়াও করে বিএনপি মানুষের সমর্থন হারিয়েছে।

গত বছরের মতোই অনুমতি না পেলেও বিএনপি এবারও সমাবেশের ডাক দেবে কি?- জানতে চাইলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, তারা আশা করছেন অনুমতি পাবেন। না পেলে কী করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..