× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এবার হিন্দু শিক্ষিকাকে পিটিয়ে রক্তাক্ত!

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

বিজয় কাব্যঃ ঝালকাঠিতে নকলে সহযোগীতা না করায় শিক্ষিকাকে পেটালেন পরীক্ষার্থী ও অভিবাবক। ঝালকাঠির নলছিটিতে পরীক্ষায় নকল করতে সহযোগীতা না করায় শিক্ষিকা সুনিতি রানী (৪২)কে পিটিয়ে রক্তাক্ত করেছে এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। গত রবিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুনিতি ওই এলাকার ইছাপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকা ও বিপুল বিহারীর স্ত্রী। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানাযায়, এসএসসি পরীক্ষায় নলছিটির বিজি ইউনিয়ন হাই স্কুল কেন্দ্রে গনিত ও ইংরেজী পরীক্ষায় সুনিতি দ্বায়িত্ব পালন করেন। ওই স্কুলের শিক্ষার্থী মনিষা আক্তার পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার চেষ্টা করে। এ সময় মনিষা নকল করতে সুনিতিকে সহযোগীতা করতে বলে।

এতে সুনিতি বাধা দেয়। এরই জের ধরে ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় সুনিতি বাসা থেকে রওয়ানা হয়ে স্কুলে যাবার পথে হঠাৎ মনিষা ও তার মা মাধুকরসহ ৩/৪ জন তার পথরোধ করে। পরে অতর্কিত হামলা চালিয়ে সুনিতিকে আহত করে। এসময় তারা সুনিতির সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনেরা জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..