× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ডেস্ক

এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশও ভারতের সীমানায় আসতে পারে -রাজনাথ সিং

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
সিন্ধু প্রদেশও ভারতের সীমানায়

শুধু ‘পাক অধিকৃত কাশ্মীর’ নয় এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশও ভারতের সীমানার মধ্যে আসতে পারে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রবিবার দিল্লির একটি অনুষ্ঠান থেকে পাকিস্তানের মানচিত্র বদলের ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তাঁর বক্তব্য, ‘সিন্ধু প্রদেশ আজ ভারতের সঙ্গে নাও থাকতে পারে। তবে সীমান্ত পরিবর্তন হতে পারে এবং এই অঞ্চলটি ভারতের অধীনে আসতে পারে।’

দক্ষিণ-পূর্ব পাকিস্তানে অবস্থিত সিন্ধু প্রদেশের পশ্চিম ও উত্তরে রয়েছে বালোচিস্তান, উত্তর-পূর্বে রয়েছে পাঞ্জাব (পাকিস্তান), পূর্বে রয়েছে ভারতের রাজস্থান ও গুজরাট রাজ্য এবং দক্ষিণে আরব সাগর। সিন্ধু মূলত সিন্ধু নদীর ব-দ্বীপের একটি অংশ। সিন্ধু নদীর নাম থেকেই এই অঞ্চলের নাম সিন্ধু প্রদেশ। এই প্রদেশের রাজধানী করাচি। পাকিস্তানের সেই প্রদেশ ভবিষ্যতে ভারতের সীমানার মধ্যে চলে আসতে পারে বলে মনে করছেন রাজনাথ।

রাজনাথ বলেন, ‘সিন্ধি হিন্দুরা, বিশেষ করে লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের প্রজন্মের সময় থেকে ভারতবর্ষ থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছেদ (ভারত স্বাধীন হওয়ার সময়ে এটি পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়) কখনও মেনে নেয়নি।’ এখানে আদবানির একটি উক্তির কথা মনে করিয়ে দেন রাজনাথ। তিনি বলেন, ‘আদবানিজি বলেছিলেন, শুধু সিন্ধু প্রদেশেই নয়, সমগ্র ভারতে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করে। সিন্ধুর অনেক মুসলমানও বিশ্বাস করতেন, সিন্ধুর জল মক্কার জমজমের চেয়ে কম পবিত্র নয়।’

১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয় সিন্ধু নদী তীরবর্তী প্রদেশ সিন্ধ। দেশভাগের অশান্তির আবহে এলাকার বহু বাসিন্দা, বিশেষ করে সিন্ধি হিন্দুরা, জন্মভিটা ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন। এই প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, লালকৃষ্ণ আডবাণীর মতো সিন্ধি হিন্দুরা কখনওই তাঁদের পিতৃভূমি পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়া মেনে নিতে পারেননি। তিনি আডবাণীর লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে জানান, সিন্ধি বংশোদ্ভূত বহু মানুষ এখনও মনে করেন সিন্ধু প্রদেশের ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া তাঁদের আবেগকে আঘাত করেছিল।

রাজনাথ আরও বলেন, শুধু সিন্ধি হিন্দুরাই নয়, গোটা ভারতই মনে করে সিন্ধু নদী ভারতের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। তাঁর দাবি, বহু সিন্ধি মুসলমানও বিশ্বাস করতেন যে সিন্ধু নদীর জল মক্কার আব-এ-জমজমের থেকেও কম পবিত্র নয়। এই প্রসঙ্গেই প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য—“আজ সিন্ধ ভারতের রাজনৈতিক সীমানার বাইরে থাকলেও সভ্যতার দিক থেকে কখনও আলাদা হয়নি। আর সীমান্ত যে কখনও বদলে যেতে পারে, সেটি ইতিহাস বারবার দেখিয়েছে।”

এর আগে গত ২২ সেপ্টেম্বর মরোক্কোয় একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে রাজনাথ বলেছিলেন, কোনও সংঘাত ছাড়াই পাক অধিকৃত কাশ্মীর ভারতের  দখলে আসবে। কারণ পিওকে-র সাধারণ মানুষই দখলদারিত্ব থেকে মুক্তি চান। তিনি দাবি করেছিলেন, পিওকে-র অভ্যন্তরে এখন “মুক্তি”র স্লোগান উঠতে শুরু করেছে। গত কয়েক মাসে পিওকে-তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের সংঘাত বৃদ্ধি পেয়েছে, অভিযোগ উঠেছে পাকিস্তান সরকারের দমন-পীড়নের।

তবে এবার প্রথমবার প্রকাশ্যে সিন্ধকে কেন্দ্র করে এমন মন্তব্য করলেন রাজনাথ। তাঁর বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে সিন্ধ বিষয়ে কোনও আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়নি। তবুও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যে আলোচনার জন্ম দেবে, তা স্পষ্ট।


এ ক্যটাগরির আরো খবর..