× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

পিআইডি

এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই -বাণিজ্য প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ মার্চ, ২০২৪
পণ্যের দাম ঊর্ধ্বমুখী

রমজান উপলক্ষে এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। কারণ, যথেষ্ট সরবরাহ আছে। আমাদের প্রত্যেকটি বড় তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে।  বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, তেলের মূল্য ঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটি পরিদর্শন শেষ। ডিসিদের আমরা বলেছি, বাজার মনিটরিং করতে। পরিবহন ব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে এবং সরবরাহে কোথাও যাতে প্রতিবন্ধকতা না হয়, সেই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।

আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষি পণ্য উৎপাদন হয়, কৃষকরা যদি মূল্য পায় তাহলে উৎপাদন বাড়বে। আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি, এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল। এটা ঠিক।

পেঁয়াজের দাম প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকরা যদি একটু ভালো দাম পায়, আগামী বছর এই সময় উৎপাদন দ্বিগুণ হবে। এটা আপনারা লিখে রাখতে পারেন। কারণ, কৃষকরা তাহলে উৎসাহিত হবে। অন্যান্য পণ্যের দাম বাড়ায় পেঁয়াজের দামটা একটু বেশি।


এ ক্যটাগরির আরো খবর..