× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

আর্জেন্টিনার আন্তর্জাতিক দলে মেসির সঙ্গে খেলবেন দুই ভাই

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
এনজোর জায়গায় আর্জেন্টিনা দলে ম্যাক অ্যালিস্টারের বড় ভাই

আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলে এবার বিরল এক দৃশ্য দেখা যাবে একই দলে লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলবেন আপন দুই ভাই। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলবেন ম্যাক অ্যালিস্টার ভাইরা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও তার বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টার।

ইনজুরির কারণে দলে জায়গা হারান তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বদলি হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন কেভিন ম্যাক অ্যালিস্টার। ৩১ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে খেলেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ২০২৩ সাল থেকে ক্লাবটিতে নিয়মিত খেলছেন তিনি।

কেভিনের ভাই আলেক্সিস আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছেন। এখন পর্যন্ত তিনি আকাশি-সাদা জার্সিতে ৪১ ম্যাচে ৬ গোল করেছেন। এবার জাতীয় দলে ছোটভাইয়ের মতো বড় ভাই কতটা ছাপ রাখতে পারেন সেটাই দেখার।

জাতীয় দলের জার্সিতে প্রথমবার ডাক পেয়ে উচ্ছ্বসিত কেভিন বলেন, এটা আমার জীবনের প্রথমবার। আমি জানি, আমি একা এটা অর্জন করিনিএই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই।

পরিবারের আবেগঘন প্রতিক্রিয়াও তুলে ধরেছেন তিনি। আমার পরিবার ভীষণ খুশি। আমি যখন স্ত্রীকে ফোন করি, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। এটা এক অসাধারণ অনুভূতি। আগামীকাল আমি এক স্বপ্ন পূরণের পথে হাঁটব।

২০১৯ সালে প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর থেকে নিয়মিতই আছেন স্কালোনির দলে। এখন দেখার বিষয় তার বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারও কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আর্জেন্টিনার জার্সিতে।


এ ক্যটাগরির আরো খবর..