× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পিআইডি

এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন

এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার। এর সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে জনগণের প্রত্যাশিত সেবা ও উন্নয়নের সুফল। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫- ২৬ অর্থবছরের এডিপিভুক্ত/এডিপি প্রকল্প /কর্মসূচিসমূহের বাস্তবায়ন/অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

         ফারুক ই আজম বলেনসরকার একটি সময়োপযোগীঅন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ব্যয় ও মান বজায় রেখে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।           তিনি আরো বলেনপর্যালোচনায় আমরা লক্ষ্য করছি যেকিছু প্রকল্পে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হলেও এখনও বেশ কয়েকটি প্রকল্পে বাস্তবায়ন অগ্রগতি প্রত্যাশার তুলনায় কম।

          উপদেষ্টা বলেনপ্রকল্প পরিচালকগণ হচ্ছেন প্রকল্প বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাঁদের পেশাদারিত্বদক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই প্রকল্পের সাফল্য নির্ভর করে। যেসব প্রকল্পে বারবার বিলম্ব হচ্ছেসেগুলোর ক্ষেত্রে কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে  তিনি বলেনসরকারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। জনগণের করের অর্থ যেন বাস্তব উন্নয়নে রূপ নেয় এটাই আমাদের লক্ষ্য।

          উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মোট ১১টি প্রকল্প রয়েছে, এর মধ্যে ১০টি বিনিয়োগ প্রকল্প ও ১টি কারিগরি প্রকল্প  প্রকল্পের অনুকূলে এ অর্থবছরে মোট বরাদ্দের পরিমাণ ২১০৭ কোটি ৭২ লাখ টাকা। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৫৫০ কোটি ৯৮ লাখ  টাকা। প্রকল্পের গড় অগ্ৰগতি  ১৭ দশমিক ৫৪ শতাংশ।

          সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খানঅতিরিক্ত সচিবগণ, সংস্থাপ্রধান এবং প্রকল্প পরিচালকগণসহ মন্ত্রণালয়ের র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..