× Banner
সর্বশেষ
চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক

এখনো শিরোপা জয় সম্ভব মনে করছেন বায়ার্ন অধিনায়ক মুলার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
thomas mullar

বায়ার্ন মিউনিখের অধিনায়ক থমাস মুলার বলেছেন, তার দল এখনো শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায়নি। আরবি লিপজিগের কাছে বায়ার্ন নিজেদের মাঠে ৩-১ গোলে পরাজিত হওয়ায় শিরোপা জয়ের পথ খুলে গেছে বরুশিয়া ডর্টমুন্ডের জন্য।

এখন অসবার্গের বিপক্ষে জয় পেলেই টেবিল টপার বায়ার্নের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে যাবে ডর্টমুন্ড। তবে ৩৩ বছর বয়সি মুলারের দৃঢ়বিশ্বাস, তার দল প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবে।

জার্মানি স্কাই স্পোর্টসকে মুলার বলেন,‘ অবশ্যই, এখনো আমাদের চ্যাম্পিয়ন হবার সুযোগ আছে। ডর্টমুন্ডের এখনো দুটি ম্যাচে জয়লাভ করতে হবে। দেখা যাক কি হয়। যখন আমরা একক  ফেভারিট ছিলাম না তখনো বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছি। এখনো সুযোগ আছে।’

জুনিয়র দল থেকে উঠে আসা মুলার মিউনিখের হয়ে ১১টি শিরোপা জয় করেছেন। এদের মধ্যে টানা ১০টি শিরোপাও রয়েছে। বায়ার্ন অধিনায়ক বলেন,‘ আগে তারা দুটি ম্যাচেই জয়লাভ করুক। আমি প্রথমে সেটি দেখি। তারা যদি সেটি পারে, তাহলে আমি অবশ্যই অভিনন্দন জানাব। তবে এর আগমুহুর্ত পর্যন্ত আমাদের দলবদ্ধ হয়ে থাকতে হবে এবং আগামী সপ্তাহের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট আদায়ের জন্য যা করার দরকার, তার সবটুকুই করতে হবে।’

বায়ার্নের কোচ থমাস টাচেল বলেন,‘ এই মৌসুমটি এখনো শেষ হয়ে যায়নি’। তবে নিজের শিষ্যরা খুব একটা ভালো খেলছেনা বলেও জানান তিনি। টাচেল বলেন,‘ যখন আপনি নিজের মানের নিচে নেমে খেলবেন, তখন জয় পাওয়া কঠিন হবে।’


এ ক্যটাগরির আরো খবর..