× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ

একে আজাদের অননুমোদিত বাড়ি ভাংলো রাজউক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট, শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক’র নকশা বহির্ভূত হওয়ায় বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজউকের পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। কাল থেকেই স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে বাড়িটির প্রবেশমুখ থেকে ভাঙা শুরু করে। অভিযানের আগে সকালে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবা সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান বলেন, বাড়িটির রাজউক অনুমোদিত নকশা নেই। কাজ শেষ করে বিস্তারিত বলা যাবে।

বাড়িটি ১৯৬৪ সালে নির্মিত। একসময় এখানে স্কুল ছিল। বাড়িটি দুই বিঘা জমির ওপর নির্মিত। এ কে আজাদ ১০ থেকে ১২ বছর আগে বাড়িটি কেনেন বলে জানা গেছে।

কিন্তু এ কে আজাদ বাড়িটি কেনার পর নিজের নামে রেকর্ড করতে পারেননি বলে রাজউক সূত্রে জানা যায়।

অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ব্যাগ হাতে কয়েকজনকে বেরিয়ে যেতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..