× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

একুশে ফেব্রুয়ারিতে ঢাকা সাব এডিটর কাউন্সিলের শ্রদ্ধা নিবেদন

SDutta
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শনিবার ঢাকার শহিদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা থেকে পরিচালিত গণম্যাধমগুলোর ডেস্কে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব এডিটর কাউন্সিল।

সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জহর ইকবাল খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন নাহিদ হাসান, আবু ইউসুফ, সুমন দত্তসহ আরো অনেকে।

দুপুর ১২ টা দিকে অনিকের নেতৃত্বে একটি মিছিল শহিদ মিনারের দিকে রওনা হয়। এরপর লাইনে দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের অন্য নেতারা। একুশে ফেব্রুয়ারিতে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার চেয়েছেন মিছিলে আসা নেতৃবৃন্দ।

তারা বলেন, এখনো বাংলা ভাষা বিকৃতি হচ্ছে। শুদ্ধ বাংলা চর্চা হচ্ছে না। রেডিও টিভিতে আঞ্চলিক বাংলার প্রভাব ব্যাপক। বাংলার চর্চা আদালতে পুরোপরি চালু হচ্ছে না। নতুন সরকার সেই দাবি বাস্তবায়ন করবে। এমন আশাবাদ ব্যক্ত করেন সভাপতি মুক্তাদির অনিক।


এ ক্যটাগরির আরো খবর..