× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের জামিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   অর্থপাচারের একটি মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।  একইসঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এ বিষয়ে করা আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আলী জিন্নাহ বিষয়টি জানিয়েছেন।

গত বছরের ১৩ এপ্রিল দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন-আবদুস সালামের ভাই আফতাবুল আলম এবং ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। তিনজনের বিরুদ্ধেপরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়,সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন।

ইটিভির সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধেআরো একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক।আবদুস সালাম এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন। গত বছরের ৬ জানুয়ারি ভোরে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর ২০১৫ সালের৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আবদুস সালামসহ আরো কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..