× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিলের সিদ্ধান্ত আজ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (সোমবার) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে তফসিল চূড়ান্ত করার পাশাপাশি তা ঘোষণাও হতে পারে। এ ছাড়া আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণও করা হতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এটি কমিশনের ৪২তম সভা।

এ সভায় চারটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেগুলো হচ্ছে: সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনা।

ইসির কর্মকর্তারা জানান, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর নবনির্বাচিত সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নেন। এখন জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্র আরও জানায়, পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল আজ নির্ধারণ করার সম্ভাবনা নেই। তবে কয়টি ধাপে, কবে থেকে নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, গেলো ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ আসনে জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন। পরে স্থগিত হওয়া আরেকটি আসনে জয় পায় ধানের শীষ।


এ ক্যটাগরির আরো খবর..