× Banner
সর্বশেষ
আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
একসঙ্গে চার সন্তানের জন্ম

সিলেটের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক গৃহবধূ। ২২ বছর বয়সি প্রসূতি ফৌজিয়া বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ এলাকার রুহুল আমিনের স্ত্রী।
বৃহস্পতিবার রাতে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী চার কন্যাসন্তানের জন্ম দেন বলে শুক্রবার বিকালে জানান হাসপাতালের তথ্য কর্মকর্তা মিনহাজ ফয়সাল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে প্রসূতিকে তাদের এখানে ভর্তি করানো হয়। রাত ৮টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারে চার সন্তানের জন্ম দেন ওই নারী।
বর্তমানে অনেকটা আশঙ্কামুক্ত হলেও নবজাতক চারটিকে হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ বা নবজাতক আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া প্রসুতিও সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..