× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

একদিনে করোনায় আক্রান্তে সর্ব্বোচ্চ সংখ্যা ৪০০৮ ও মৃত্যু ৪৩

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২০
দেশে মোট করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৭৫২৭ টি নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩০৫ জনে।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৩২৫ করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৭৬ হাজার ৭৯ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৪১২ জন। সুস্থ্য হয়েছে ৪৩ লাখ ৩৪ হাজার ৭৪৫ জন। সারাবিশ্বে মৃত্যুর ৯ এবং সুস্থ্যতার হার ৯১ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..