× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

একটু লিবারেল হবেন প্রধান বিচারপতি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ আমি মামলাগুলো একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হবো,  বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র ‍কুমার সিনহা। তিনি আরও বললেন বিচারক ও আইনজীবীদের মধ্যে দূরত্ব কমাতে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। সঠিক সময়ে পয়লা বৈশাখ উদযাপনে বিচার বিভাগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘যদিও এটা একচুয়েলি একটু লেট। তারপরও আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এ রকম একটি উদ্যোগ, অ্যাটলিস্ট এ রকম একটা অনুষ্ঠান হলে আইনজীবীদের মধ্যে যে দূরত্ব থাকে সেটা কমে যাবে। একইসঙ্গে এটা বিচারক ও আইনজীবীদের মধ্যে যেটুকু দূরত্ব আছে তা কমাবে।’

প্রধান বিচারপতি নিজেকে বেরসিক উল্লেখ করে বলেন, ‘আমি যখন কোর্টে বসে যাই, তখন আমার ভেতরে এই মেজাজটা থাকে না।’

আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতির উদ্দেশ বলেন, ‘আপনি যে লিবারেল হবেন, এটা আমাদের উৎসাহ জুগিয়েছে। আজকে কিছু বলার দিন নয়, তারপরও বলব হাইকোর্টে অনেক দিন ধরে আগাম জামিন বন্ধ রয়েছে। এ ছাড়া কোর্টগুলো আরেকটু ভালো হওয়া দরকার।’

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..