× Banner
সর্বশেষ
আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একটি মাছের দাম প্রায় আড়াই কোটি টাকা!‌

admin
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ একটি মাছের দাম ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি অর্থমূল্যে ২ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ১৫০ টাকা!অবিশ্বাস্য মনে হলেও সত্যি। জাপানের টোকিওতে মাছের পাইকারি বাজার সুজিকি মার্কেটে একটি দৈত্যাকৃতি নীল টুনা’র (‌সার্ডিন জাতীয় মাছ)‌ নিলামে এই দাম উঠেছে। যা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এটিই এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজার।

শুক্রবার হয়েছিল এই নিলাম। ওই বাজারে প্রতি বছরই জানুয়ারির প্রথম সপ্তাহে মাছের নিলামের আসর বসে। তবে কোনও বারই এত দামে কোনও মাছ বিক্রি হয়নি। মাছটি কিনেছেন টোকিওর বিখ্যাত রেস্তোরাঁকর মালিক হিরোশি ওনোদেরা।

তিনি বলেছেন, আমার রেস্তোরাঁর ক্রেতাদের জন্য এটা একটা দারুণ উপহার হবে। নতুন বছরের শুরুতেই এরকম একটা মাছের তৈরি কিছু পদ ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আমার দারুণ লাগবে।


এ ক্যটাগরির আরো খবর..