× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

একই সাথে তিন শিশু কন্যার জন্ম দিলেন ঝিনাইদহের গৃহবধু সোনিয়া

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সোনিয়া বেগম (২৪) নামের এক গৃহবধু একই সাথে তিনটি শিশু কন্যার জন্ম দিয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে তার তিনটি শিশু সন্তান ভুমিষ্ট করেন হাসপাতাল কর্তৃপক্ষ। গৃহবধু সোনিয়া কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের লোকমান লস্কারের স্ত্রী।

লোকমান-সোনিয়া দম্পতির নিকট আত্মীয় সাইফুল ইসলাম জানান, সোনিয়া তার বোনের ননদ। ইতোপূর্বে সোনিয়ার সিজার অপারেশনের মাধ্যমে ১ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তান হয়। শনিবার সন্ধ্যায় সোনিয়ার প্রসব বেদনা উঠলে তাকে কালীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি শিশু কন্যা জন্ম হয়। একই সাথে তিনটি শিশু কন্যা ভুমিষ্ট হওয়ায় লোকমান-সোনিয়া দম্পতিসহ তাদের আত্মীয়-স্বজনের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। তবে পরিবারের সদস্যরা শিশুটির নাম এখনো রাখেন নি বলে জানাগেছে।

জেনারেল হাসপাতালের পরিচালক মিজানুর রহমান জানান, ইতিপূর্বে ওই গৃহবধুর দুই বার সিজার অপারেশন করে ১ টি ছেলে ও ১ টি মেয়ে শিশুর জন্ম দেন। তৃতীয়বার তার সিজার না করেই নরমাল ডেলিভারীর মাধ্যমে একই সাথে তিন শিশুকন্যার জন্ম দিয়েছেন। নরমাল ডেলিভারীটি খুবই কঠিন ছিল। তারপরও তারা চেষ্টা করে তা সম্ভব করেছেন। তাদের হাসপাতালে মা ও শিশু তিনটি সুস্থ্য রয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..