× Banner
সর্বশেষ
ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

একই দলে দেখা যাবে রোনালদো ও লিওনেল মেসিকে

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ একই দলে দেখা যেতে পারে আধুনিক ফুটবলের দুই মহারথীকে। মেসি যদি ক্লাব ছাড়েন, ইউরোপের খুব কম ক্লাবেরই সাধ্য আছে তাকে দলে রাখার।

লিওনেল মেসির বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদালের সঙ্গে বিবাদ আর্জেন্টাইন তারকার ক্লাব ছাড়ার নতুন সব গুঞ্জন জন্ম দিয়েছে। বার্সেলোনার সাবেক ফুটবল ব্যবস্থাপক আরেইদো ব্রাইদার অভিমত, মেসির ক্লাব ছাড়ার সম্ভাবনা অমূলক তো নয়ই, এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও কোনো ক্লাবে দেখা যেতে পারে তাকে।

সম্প্রতি ইতালিয়ান সংবাদ মাধ্যম রেডিও আঞ্চিওকে ব্রাইদা বলেন, ‘মেসি একজন অসাধারণ খেলোয়াড়, বার্সেলোনায় সে ভালো করছে। ১৩ বছর বয়স থেকে সেখানে পরিবারসহ আছে সে। তার জন্য ক্লাবটা ছাড়া কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। মেসি যদি ক্লাব ছাড়েনও, ইউরোপের খুব কম ক্লাবেরই সাধ্য আছে তাকে দলে রাখার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এমএলএসের কোনো ক্লাবই হতে পারে তার ঠিকানা। এদিকে রোনালদো জুভেন্তাসে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার গুঞ্জন আছে। সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রে যাওয়ারও।

ব্রাইদার মতে, কোনো একসময় আধুনিক ফুটবলের দুই মহারথীকে একই দলে দেখা যেতে পারে। তিনি বলেন, ‘দুজন খুবই ভালো খেলোয়াড় যারা দারুণ পরিশ্রমী ও কর্মঠ। তারা একসঙ্গে খেলতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..