× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

ডেস্ক

এই মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ জয়ের শতভাগ রেকর্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
এই মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ জয়ের 

দুর্দান্ত ছন্দে থাকা জার্মান জায়ান্টরা গতকাল রাতে পেয়েছে আরেকটি বড় জয়।চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে ক্লাব ব্রুজকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ম্যাচের প্রথম ৩৪ মিনিটেই তিন গোল করে প্রতিপক্ষের ঘুরে দাড়ানোর সব পথ বন্ধ করে দেয় বাভারিয়ানরা। এই জয়ে প্রতিযোগিতার এবারের আসরে লিগ পর্বে টানা তৃতীয় ইউরোপীয় জয় তুলে নিয়েছে।

প্রথমে ১৭ বছর বয়সি লেনার্ট কার্লের গোলে এগিয়ে যায় বায়ার্ন। জার্মান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন এই উইঙ্গার। এরপর উড়ন্ত ছন্দে থাকা হ্যারি কেইন ব্যবধান ২-০ করেন। মৌসুমে ১২ ম্যাচে ইংলিশ তারকা ফরোয়ার্ডের গোল হলো এখন ২০টি। লুইস দিয়াসের গোলে ৩৪ মিনিটেই আরেক দফা ব্যবধান বাড়ে। শেষ দিকে বদলি হিসেবে নামা নিকোলাস জ্যাকসন চতুর্থ গোলটি করে বায়ার্নের দাপটের রাতটির পূর্ণতা দেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা সরাসরি নকআউট পর্বের টিকিট কাটার দৌড়ে এগিয়ে গেল।

আগামী ৪ নভেম্বর বায়ার্নের প্রতিপক্ষ ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। আর বেলজিয়ামের ক্লাব ব্রুজ পরের ম্যাচে নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। পর্তুগিজ ক্লাব স্পোটিং সিপির বিপক্ষে ২-১ গোলে জিতেছে আরেক ফরাসি ক্লাব মার্শেই। গোলশূন্য ড্র করে ইতালির ক্লাব আটালান্টাকে রুখে দিয়েছে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহা। তুর্কি ক্লাব গালাতাসারে ৩-০ গোলে জিতেছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে।


এ ক্যটাগরির আরো খবর..