× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

এ সরকারের আমলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

একটি জাতি বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের সমন্বয়ে একটি বৃহত্তর পরিচয় বহন করে। সকলের মত ও পথ নিয়েই বাংলাদেশ। এ সরকারের আমলে দেশের সকল ধর্মবর্ণের মানুষ নিরাপদ।  দেশে সব ধর্মের মানুষ রাষ্ট্রের সকল সুযোগসুবিধা পাচ্ছে এবং পাবে। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ বিকেলে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গারো সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে অনেক বড় ত্যাগ স্বীকার করেছিলেন। গারো সম্প্রদায়ের মানুষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ধারণায় একাত্ম থেকে বাংলাদেশের  সকল স্বাধিকার আন্দোলনে ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারে কেউ হস্তক্ষেপ করুক এটা সরকার চায় না। যদি কেউ করে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।

গারো সম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের কৃষ্টি ও সংস্কৃতি নিয়েই বাঙালি জাতিসত্তা। আমরা চাই আপনাদের স্বতন্ত্র সংস্কৃতি টিকে থাকুক। আপনাদের ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ করুন। এগুলো যেন হারিয়ে না যায়। সরকার সকল পৃষ্ঠপোষকতা দেবে।

গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চিছামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামলীর সদস্য এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নওরেক, গারো ওয়ানগালার নকমা (সমাজ প্রধান) সাগর রিছিল প্রমুখ। পিআইডি


এ ক্যটাগরির আরো খবর..