× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

ডেস্ক

এ বাজেট দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় -সিপিডি

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ জুন, ২০২৩
লক্ষ্য অর্জন সম্ভব নয়

মূল্যস্ফীতির চাপ ও পণ্যের লাগাম টেনে ধরার জন্য বাজেটে যেসব সমাধান দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন সম্ভব নয়। এমনকি মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার যে কথা বলা হয়েছে সেটাও এই বাজেটের মাধ্যমে করা সম্ভব হবে না। নিত্যপ্রয়োজনীয় যে পণ্যগুলো আমদানি করা হয়, সেগুলোর ক্ষেত্রে যদি করের হার কমানো হতো, তাহলে জনগণ স্বস্তি পেত। তার প্রতিফলনও বাজেটে দেখা যায়নি। এ বাজেট দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ফাহমিদা খাতুন আরও বলেন, করমুক্ত আয়ের সীমা বাড়ানোর কথা আমরা বলেছিলাম। সীমারেখা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ করা হয়েছে, যা একটি ভালো দিক। তবে ৩৮টি সরকারি সেবা গ্রহণ করতে গিয়ে যে সেবাগ্রহীতার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এবং আয় যেটাই হোক তাকে ২ হাজার টাকা কর দিতে হবে, সেটা আমাদের কাছে অবিবেচনাপ্রসূত মনে হয়েছে। এই দুই হাজার টাকা ন্যূনতম কর তুলে দেওয়া উচিত।

ট্যাক্স রিটার্নের নামে ন্যূনতম কর ২ হাজার টাকা নির্ধারণ করাও ঠিক হয়নি। এটি তুলে দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে স্বীকৃতি ও সমাধান দুটোই অপ্রতুল। সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত বাজেটে যেসব প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবতা বিবর্জিত।


এ ক্যটাগরির আরো খবর..