× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীকেও জরিমানা করে পুলিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
ঋষি সুনাকের জরিমানা
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ক্ষমা চেয়েও পার পেলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এ কাজের জন্য তাকে জরিমানা করেছে দেশটির পুলিশ। তবে এ কাজের জন্য ঋষি সুনাককে কত টাকা জরিমানা দিতে হয়েছে, তা জানা যায়নি।
২০ জানুয়ারি শুক্রবার ল্যাঙ্কেশায়ার পুলিশ ঋষি সুনাকের নাম উল্লেখ না করে টুইটে জানায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে সিটবেল্ট না পরেই ল্যাঙ্কেশায়ারের সড়কে কিছু সময় গাড়ি চালাতে দেখা গেছে। আমরা লন্ডনের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে আজ জরিমানা করেছি।’
এর আগে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানিয়েছিল, যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে, তাদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে।
বিষয়টি নিয়ে বাংলাদেশের নেটিজনরা ব‍্যাপক আলোচনা করছেন। কেননা, ঢাকা শহরে ভিআইপিদের যাতায়াতের জন্য ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। অথচ যুক্তরাজ্যের মতো পৃথিবীর অন্যতম উন্নত ও সভ্য দেশে, ট্রাফিক আইন লংঘন করার জন্য প্রধানমন্ত্রীকে জরিমানা গুনতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..