× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

উড়িষ্যায় ৩৯ মাওবাদী বিদ্রোহী-সমর্থকের আত্মসমর্পণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

ভারতের উড়িষ্যা রাজ্যের এক গ্রামে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে ৩৯ মাওবাদী বিদ্রোহী ও সমর্থক। প্রাণ নাশের ভয়েই তারা আত্মসমর্পণ করে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

সোমবার উড়িষ্যার মালকানগিরি জেলার কিরিবাতি গ্রামে ৭ মাওবাদী বিদ্রোহী ও ৩৭ সমর্থক স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা জানায়, তারা প্রায় এক দশক ধরে মাওবাদী দলের সাথে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে তারা এ পথ ছেড়ে চলে এসেছেন। কিন্তু মাওবাদীদের সক্রিয় কর্মীরা তাদের হত্যা করতে পারে বলে আশংকা করছেন তারা। তাই আত্মরক্ষার্থে আত্মসমর্পণ করেছেন তারা।

এছাড়া মাওদের পুনর্বাসনে ভারত সরকারের নীতি অনুযায়ী তাদের পুনর্বাসনে সব রকম সহায়তা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..