× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

উলিপুর উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “উপজেলা প্রেসক্লাব” এর প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে ।
২য় বর্ষে পদার্পন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় চত্বরে কেক কাটা হয়।
এ সময় উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন মোল্লা, আনোয়ারুল ইসলাম খোকা, প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..