× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

উন্নয়নশীল দেশ হলে পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা হারাবে বাংলাদেশ

admin
হালনাগাদ: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ উন্নয়নশীল দেশ হলে পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা হারাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ৩০০ কোটি ডলার রপ্তানি কমার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবে সুযোগ তৈরি হবে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার। এজন্য এখন থেকেই প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন তারা।

দেশের রপ্তানি আয়ের আশি ভাগের বেশি আসে পোশাক খাত থেকে। স্বল্পন্নোত দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, অস্ট্রেলিয়াসহ এশিয়া-আফ্রিকার বিভিন্ন দেশে বিনা শুল্কে রপ্তানি সুবিধা পাচ্ছে বাংলাদেশ। তবে ২০২৪ সালে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৭ সালে বন্ধ হবে এ সুবিধা।

তবে জিএসপি প্লাস সুবিধা পেতে মানবাধিকার, শ্রম অধিকার, পরিবেশ এবং সুশাসনসহ পূরণ করতে হবে ২৭ শর্ত।

জিএসপি প্লাস সুবিধা না পেলে পোশাক রপ্তানিতে শুল্ক দিতে হবে ৬ থেকে ৯ ভাগ। তাই বাজার সুবিধা অব্যাহত রাখতে দ্রুত আলোচনার পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা।

অনেক উন্নয়নশীল দেশ জিএসপি প্লাস সুবিধা পেয়ে আসছে। এ সুবিধা পেতে ব্যবসায়ী ও সরকারের সমন্বিত উদ্যোগের কথা বলছেন ব্যবসায়ীরা।

চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি সাড়ে ৮ ভাগ। তবে প্রবৃদ্ধি হলেও রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এ খাত।


এ ক্যটাগরির আরো খবর..