× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

উন্নয়ন ত্বরান্বিত করতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামানোর তাগিদ প্রধানমন্ত্রীর

admin
হালনাগাদ: শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার তাগিদ দিয়েছেন।আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)র কাছ থেকে অনুদান গ্রহণকালে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে সুদের হার কমানোর কথা বলতে চাই, না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়… এটিকে অবশ্যই সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে।’‘সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে আপনারা লাভবান হবেন, এতে জনগণ ব্যাংকগুলোর সঙ্গে কাজ করতে অধিক আগ্রহী হবে।’

প্রধানমন্ত্রী সুদের হার কমিয়ে ব্যাংক কর্তৃপক্ষগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের উত্তাপিত সকল সমস্যার সমাধান করেছি, এখন আপনাদেরকে অঙ্গীকার পূরণ করতে হবে।’বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও গণবভনের এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এর আগে, ২১শে আগস্টের গ্রেণেড হামলায় আহত এবং নিহতদের পরিবারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন, শেখ হাসিনা। প্রায় দেড় দশক আগের ভয়াবহ ওই গ্রেনেড হামলায় হতাহতরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা নিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আহত এবং নিহতের পরিবারের সদস্য মিলিয়ে মোট ১৪৪ জন চেক গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..