× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

পিআইডি

উন্নয়ন ধরে রাখা ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগী হতে নেতাকর্মীদের আহ্বান প্রধানমন্ত্রীর

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৭ জুন, ২০২৪
উন্নয়ন ধরে রাখা

জনগনই আওয়ামী লীগের প্রধান শক্তি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ দেশের জনগনকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়ন ধরে রাখা ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগী হতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কালোটাকা নিয়ে অকারণে সমালোচনা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট আমরা করেছি।

তিনি আরও বলেন, আমদানির খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে, উন্নত অনেক দেশ হিমসিম খাচ্ছে। মানুষ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষেই বাজেট দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাজেট ঘাটতি, এটা নিয়েও অনেকে কথা বলে। আমি সরকারের আসার পর এ পর্যন্ত ২১তম বাজেট দিলাম। সবসময় আমরা পাঁচ শতাংশের মধ্যে বাজেট ঘাটতি রাখি। এবারও কিন্তু ৪ দশমিক ৬ শতাংশ রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা খোঁজ নেন, আমেরিকার বাজেট ঘাটতি কত। উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। আমরা কিন্তু একটা হিসাব রেখে যতই অসুবিধা হোক, সেটা অব্যাহত রাখছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা, বিশেষ করে খাদ্যমূল্যের। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বিশ্ব পরিচিতি মাথায় রেখেই আমাদের কিন্তু পরিকল্পনা করে চলতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..