× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ডেস্ক

উইমেন্স এন্টারপ্রেনার্স ফোরাম এর ভাইস প্রেসিডেন্ট মাফরুজা আক্তার গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
মাফরুজা আক্তার গ্রেফতার

ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার্স ফোরাম সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট মাফরুজা আক্তারকে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মাফরুজা আক্তার টেকনো এইড বিডির স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানের ই-ক্যাবের সদস্য পদ নম্বর ১৫৯।

আজ ৯ নভেম্বর বুধবার তাকে আদালতে পাঠানো হবে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টার পরে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি গণমাধ্যমকে জানান, ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, চেক জালিয়াতি বা এনআই অ্যাক্ট মামলা করার প্রেক্ষিতে আদালত সমন জারি করে থানায় নির্দেশনা পাঠিয়েছে। প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হওয়ায়, তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে ১৩৮ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর তার খোঁজখবর নিয়েছেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।


এ ক্যটাগরির আরো খবর..