× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ঈদের কারণে আজ কাল পরশু খোলা থাকবে ব্যাংক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

সাপ্তাহিক ও সাধারণ ছুটি মিলিয়ে আজ শুক্রবার থেকেই মূলত ঈদের ছুটি শুরু হয়েছে। কিন্তু ঈদের আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন অর্থাৎ শুক্র শনি ও রোববার (৯, ১০, ১১ তারিখ) কুরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই দিনগুলোতে ব্যাংক শাখাগুলো সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। বুধবার (৭ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোয় ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ছুটির তিন দিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কুরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ কারণে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ঈদুল আজহার আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন অর্থাৎ শুক্র শনি ও রোববার(৯, ১০, ১১ আগস্ট) দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..