× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

ঈদে মহাসড়কে ৯’শ স্বেচ্ছাসেবক থাকবে

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকার পার্শ্ববর্তী যানজটপ্রবণ মহাসড়কগুলোতে ৯শ’ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। ঈদের পাঁচ দিন আগে থেকে মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকগণ পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ডিজেলের মূল্য হ্রাসে দূরপাল্লার বাসে পুন:নির্ধারিত ভাড়া কার্যকরে গাবতলী টার্মিনালে পরিচালিত বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদ-উল ফিতরের আগের পাঁচদিন তিন শিফটে প্রতি শিফটে ৩০০ জন করে কাজ করবেন। স্কাউট-বিএনসিসি ও এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন থেকে এসব তরুণ স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করা হবে। তাদেরকে কিছু সম্মানিও দেয়া হবে।

স্পটগুলো জানিয়ে মন্ত্রী বলেন, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়, বল্দ্রি চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর, নবীনগর কাঁচপুর, ভুলতা ও মেঘনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। এছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী ও ভোগড়া ইত্যাদি পয়েন্টে কমিউনিটি পুলিশ কাজ করবে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদে মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও মিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ীভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক তথা চন্দ্রা মোড়ের সম্ভাব্য যানজট মোকাবিলায় যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট হিসেবে কালিয়াকৈর-ধামরাই সড়ক, আরিচা-ঘিওর-নগরপুর-টাঙ্গাইল সড়ক এবং কালামপুর-সাটুরিয়া-দেলদুয়ার-টাঙ্গাইল সড়ক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোট আকারের যানবাহনগুলো এ তিনটি রুটে চলাচল করতে পারবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..