× Banner
সর্বশেষ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট শুক্রবার থেকে

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ একদিন পরেই (১১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে আর বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। তবে ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আরো কয়েকদিন পরে। ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬০টির বেশি রুটে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে ১১ সেপ্টেম্বর থেকে।

বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীসহ বিভিন্ন কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে। বাস-মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ, ১১ সেপ্টেম্বর দেওয়া হবে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকিট।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া নেয়, তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে রাষ্ট্রায়ত্ত্ব পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে ১৬ সেপ্টেম্বর থেকে।

এ ব্যাপারে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার জানান, আগামি ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। অপরদিকে আগামি ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে লঞ্চের আগাম টিকিট বিক্রি। তবে কেবিন বুকিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ-বন্দরের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদিন। গত ঈদের সময় যাত্রীর সার্বিক নিরাপত্তায় যেসব ব্যবস্থা নেয়া হয়েছিল, এবারও তেমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে সারাদেশের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় শুরু হচ্ছে আগামি ১৫ সেপ্টেম্বর থেকে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া ২৩ থেকে দেওয়া হবে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট। বরাবরের মতো এবারো একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে টিকিট বিক্রয়। টিকিট থাকা সাপেক্ষে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া এবাব ঈদের পূর্বের ৩দিন (২২-২৪ সেপ্টেম্বর) এবং ঈদের পরের ৭দিন (২৭ সেপ্টেম্বর-৩ অক্টোবর) ৫ জোড়া ও ঈদের দিন শোলাকিয়া স্পেশালসহ মোট ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার সকালে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক  জানান, ঈদুল আজহা উপলক্ষে এবার ১০দিন আগে থেকে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রয় করা হবে। চাঁদ দেখার ভিত্তিতে আগামি ২৪ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে কোরবানি ঈদের সরকারি ছুটি শুরু হতে পারে। ঈদে যাত্রীদের চাপ সামলাতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছুটি বাতিল এবং যাত্রী নিরপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর বিক্রয় করা হবে ২০ সেপ্টেম্বরের যাওয়ার অগ্রিম টিকিট। এভাবে ১৬ সেপ্টেম্বর বিক্রয় হবে ২১ সেপ্টেম্বরের টিকিট, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের টিকিট, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের টিকিট, ১৯ সেপ্টেম্বর বিক্রয় হবে ২৪ সেপ্টেম্বরের টিকিট। এছাড়া ২৩ সেপ্টেম্বর থেকে ট্রেনের ফিরতি টিকিট অগ্রিম বিক্রয় শুরু হবে। ২৭ সেপ্টেম্বরের বিক্রয় হবে ১ অক্টোবরের ফিরতি টিকিট। ধারাবাহিকভাবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি টিকিট অগ্রিম বিক্রয় করা হবে।

মুজিবুল হক আরো বলেন, বর্তমানে রেলের মোট ৮৪৮টি কোচ রয়েছে। ঈদ-পূজাকে সামনে রেখে ১৩৮টি কোচ মেরামত করা হয়েছে। বর্তমানে ১৭৮টি ইঞ্জিন চালু রয়েছে। ঈদ সামনে রেখে আরো ৩০টি ইঞ্জিন মেরামত করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এক লাখ ৮০ হাজার টিকেট বিক্রি হয়ে থাকে। ঈদ সামনে রেখে প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকেট বিক্রি করা হবে। ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ‘ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের’ মাধ্যমে বাড়তি সেবা দেওয়া হবে। এ সময় অতিরিক্ত কিছু কোচ সংযোজন করা হবে বলে জানান রেলমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..