× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পিআইডি

ঈদ ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০২৪
ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস

ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বোনাস ও মার্চ মাসের বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)-এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা মালিকদেরকে ছুটি ঘোষণার পাশাপাশি বকেয়া, মার্চের বেতন ও বোনাস দেওয়া হবে।

সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মোঃ তরিকুল আলম, বিজিএমইএ এর চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি অন আইএলও এন্ড লেবার অ্যাফেয়ার্স আ ন ম সাইফুদ্দিন, বিকেএমইএ এর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া প্রমুখ।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ করতে পারবে না কারখানাগুলো। এক্ষেত্রে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরই মধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..