ঈদ উপলক্ষে জিনিসের দাম বাড়ানোর অপচেষ্টা সম্ভব হয়নি -তথ্যমন্ত্রী

ঈদ উপলক্ষে জিনিসের দাম বাড়ানোর অপচেষ্টা সম্ভব হয়নি -তথ্যমন্ত্রী

পবিত্র রমজান মাসে আমাদের সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে মজুদদার, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেনি। এবং ঈদ উপলক্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা চালায় সেটাও সম্ভব হয়নি। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (২২ এপ্রিল) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের বাড়ির ঈদগাহে এলাকাবাসীর সঙ্গে প্রতিবারের ন্যায় এবারও তিনি ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে ঈদ যাত্রা করতে পেরেছে। আমরা সবাই মিলে যেন সবসময় দেশের স্বার্থকে উর্দ্ধে তুলে ধরতে পারি সেটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা সবাই মিলে যাতে দেশের স্বার্থকে সবার উর্ধ্বে তুলে ধরতে পারি সে চেষ্টা করতে হবে। ফিলিস্তিনসহ পৃথিবীর যেসব দেশে মুসলমান সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে যেন ফিলিস্তিনিদের দাবি প্রতিষ্ঠিত হয়, মায়ানমার থেকে যাদের বিতাড়িত করা হয়েছে তাদেরকে যেন সে দেশের সরকার ফেরত নিয়ে যান, তাদের যাতে মুক্তি মিলে মহান আল্লাহর কাছে সে দোয়া প্রার্থনা করি। সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলুক এবং দেশ থেকে হিংসা ঘৃণা দূরীভূত হোক এটি আজকের দিনের প্রত্যাশা।

ঈদের নামাজ আদায় শেষে নিজের পিতার কবর জিয়ারত করেন। নামাজের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।