ভোলায় ২০পিচ ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

ভোলায় ২০পিচ ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলা সদর থানার কাচিয়া এলাকা থেকে ২০পিচ ইয়াবা সহ মো. কামরুল হাসান(২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে ভোলা সদর থানার কাচিয়া পরানগঞ্জ ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কামরুল হাসান ভোলা সদর থানার সাহামাদার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. আমির হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানার কাচিয়া পরানগঞ্জ ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.কামরুল হাসান নামে এক যুবককে ২০পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।