ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

নড়াইল প্রতিনিধিঃ জেলার নড়াগাতি থানার বাঐসোনা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে (৩২) আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১২টার দিকে বাঐসোনার বাড়ি পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রিজার্ভ পুলিশ হিসেবে কর্মরত এবং বাঐসোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুুলিশ সদস্য সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন।

নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে আটক করা হয়েছে। তার সম্পর্কে আরো খোঁজখবর নেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।