× Banner
সর্বশেষ
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প

নবীগঞ্জে ২৩০ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ লিটন মিয়া গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
ইয়াবা ও মোটর সাইকেল

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)ঃ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও টিলাবাড়ি নামক গ্রাম থেকে মোঃ লিটন মিয়া (৩০) নামের এক ব্যাক্তিকে ২৩০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ।

শনিবার ( ২৯ আগষ্ট) বিকেল ৩ টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

নবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের মৃত মোঃ আমজাদ আলীর বাড়িতে শনিবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল কর্মকর্তা অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও জারা ১০০ সিসির একটি নাম্বার প্লেটবিহীন মোটর সাইকেলসহ লিটন মিয়াকে গ্রেফতার করে।

পরে সন্ধ্যায় নবীগঞ্জ থানায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মোঃ মিজানুর রহমান বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। লিটনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই. সমিরন চন্দ্র দাশ।


এ ক্যটাগরির আরো খবর..