× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ইসি নিয়ে বিএনপির অযৌক্তিক মতামত মানব না : নৌমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির অযৌক্তিক কোনো মতামত গ্রহণ করা হবে না। আবার তাদের ভালো কোনো পরামর্শ আমরা উপেক্ষাও করতে চাই না।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাটিয়াপাড়া মুক্ত দিবসের আলোচনা সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়টি রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার। এরই মধ্যে তিনি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা শুরু করেছেন। গতকাল বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ কাজটি রাষ্ট্রপতি শুরু করেছেন।

ভাটিয়াপাড়া যুদ্ধে অংশ নেওয়া অনেক মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি, তাঁদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই শুরু হবে। যাচাই-বাছাই করে ভুয়াদের বাদ দেওয়া হবে এবং বাদপড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনতার সমাবেশে ১০০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এর আগে নৌমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বরে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উন্মোচন করেন।

১৬ ডিসেম্বর সারা দেশ স্বাধীন হলেও গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া পাকিস্তানি সেনাদের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে ১৯ ডিসেম্বর। শত্রুমুক্ত হয় গোপালগঞ্জ অঞ্চল। প্রতি বছরই দিনটিকে স্মরণ করতে ভাটিয়াপাড়ায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন মুক্তিযোদ্ধারা।

 

 


এ ক্যটাগরির আরো খবর..