× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ইসলামি রাষ্ট্র ঘোষণা জাম্বিয়াকে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: জাম্বিয়াকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ এ ঘোষণা দেন।

জাম্বিয়ার মোট জনসংখ্যা ১৮ লাখ। দেশটির ৯০ শতাংশ জনগণই মুসলমান। ১৯৬৫ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি।

শুক্রবার রাজধানী বানজুল থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে  উপকূলীয় গ্রাম ব্রাফাতে একটি রাজনৈতিক র‌্যালি শেষে প্রেসিডেন্ট ইয়াহইয়া বলেন, ‘দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আমি জাম্বিয়াকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিচ্ছি। জাম্বিয়া আর ঔপনিবেশিক আমলের আইনে চলবে না।’

তবে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হলেও দেশটিতে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকারও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইয়াহইয়া।

তিনি বলেন, ‘পোশাকের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হবে না। আমরা একটি ইসলামিক রাষ্ট্র হব, যেখানে সকল নাগরিক ও অনাগরিকের অধিকার রক্ষিত হবে।’

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট জামেহর ব্যাপক সমালোচনা করে আসছে। ১৯৯৪ সাল থেকে জাম্বিয়ার ক্ষমতায় রয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..