× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

স্টাফ রিপোর্টার

ইসকনের ট্যাগ লাগিয়ে প্রকাশ্যে দ্যা নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর ওপর হামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
প্রমিথিয়াস চৌধুরীর ওপর হামলা

বাংলাদেশ সরকারের নিয়ম নীতি মেনে সুনামের সাথে ১৪ বছর ধরে চলমান দ্যা নিউজ ডটকম এর সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীকে ইসকন এর ট্যাগ লাগিয়ে প্রকাশ্য বাজারে অপমান লাঞ্ছনা এবং চরম হেনস্তা করলেন নিজাম উদ্দিন মোল্লা  (হালান), মো. শাহিন পেদা ও তাদের দল।

আজ ২৯ অক্টোবর বুধবার বেলা ১টার দিকে সম্পাদক এর স্কুল বন্ধু হালান মোল্লা কল করে বাসাইল বাজারে ডাকেন। সেখানে হালানের টিনের দোকানে সম্পাদক পৌঁছালে আগে থেকে উপস্থিত থাকা শাহিন পেদা ও নাম না জানা আরো অনেকে ঘিরে ধরে। অতর্কিত এই হামলায় তিনি বুঝে উঠতে পারেন না কি হচ্ছে। তিনি স্তম্ভিত ও হতভম্ভ হয়ে বসে পড়েন।

ইতিমধ্যে হালান মোল্লা ও শাহিন পেদা নিজেদের লেনদেন নিয়ে ঝগড়া শুরু করে এক পর্যায়ে সম্পাদককে উল্লেখ করে বলে ওঠে, ও তো ইসকনের দালাল, ও কোথাও কিছু খায়না, ওকে ছাড়া যাবে না। বাসাইল মসজিদ নিয়ে কিছুদিন ঝামেলা চলছে সেই ঘটনায় সম্পাদককে ফাঁসিয়ে মামলা করার পরিকল্পনা করে ওখানে বসে।

সম্পাদকের সাথে অকথ্যভাষায় কথা বলতে থাকে, হালান ও কয়েকজন মারার জন্য উদ্যত হয়। এরপর তাদের কিনে আনা স্ট্যাম্পে সম্পাদকের সই নেয়, ব্যাঙ্কের চেক পাতা ও ভোটার কার্ড এর ফটোকপি করে নেয়। তারা সমানে হুমকি দিতে থাকে, চেক ও স্ট্যাম্পে সই না দিলে এখান থেকে ছাড়বো না। তোদের মা হাসিনা পালিয়েছে, তোরা হিন্দুরা বাংলাদেশে কিভাবে থাকবি? তোর বউ বেশি খারাপ, ও আমাদের দেখতে পারে না। ওকে মুসলমানদের দিয়ে গ্যাং রেপ করাতে হবে তবে আমাদের চিনবে ও পছন্দ করবে।

এসময় নিজাম মোল্লা হালান বলেন, তোরা মুসলমানের শত্রু। এ দেশে তোদের ও ইসকনের কোন স্থান নেই।  তোদের মতো লোকের পিসিয়ে মারার মতো লোক আমিই যথেষ্ট।

সম্পাদক বলেন, তুই আমার ছোট বেলার বন্ধু। তুই কিভাবে এত নোংরা ও নিকৃষ্ট কথা বলতে পারিস হালান? এটা শুনে হালান সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর উপর আরো বেশি চড়াও হয়। শেষে এগুলো নিয়ে সম্পাদককে ছেড়ে দেন।

স্যার বলেন, যে আজ আমি হিন্দু বলে এরা আমাকে এভাবে ফাঁসিয়ে তলিয়ে দিতে চায়। এই আমার সোনার বাংলা?

ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ধরার চেষ্টা করেন। তাদেরকে না পেয়ে স্থানীয় লোকদেরকে স্টাম্প ও চেকসহ আগামীকাল সকাল ১০টার মধ্যে থানায় হাজির হতে কঠোর নির্দেশ দিয়ে ফিরে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..