ইলিশ উৎপাদন বেড়েছে ১ লাখ মেট্রিক টন

অর্থনীতি ডেস্কঃ প্রজনন মৌসুমে ২২ দিন ধরা বন্ধ থাকায় এবার নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে ইলিশ। বিশেষ করে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র থেকে অপেক্ষাকৃত বেশি ইলিশ ডিম ছাড়তে নদীতে এসেছিল।মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার বা প্রায় ৫ লাখ মেট্রিক টনে। ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ ৯৪ হাজার মেট্রিক টন। অর্থাৎ এক বছরে ইলিশ বেড়েছে ১ লাখ মেট্রিক টন।

এর আগে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদিত হয়েছে যথাক্রমে সাড়ে ৩ লাখ ও ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন।বিশ্লেষকরা বলছেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে ইলিশের উৎপাদন প্রতিবছর বাড়ছে। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। অধিক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া এবং পানির প্রবাহ সব মিলে পরিবেশ ছিল স্বাভাবিক।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট চাঁদপুরের এক জরিপে বলা হয়, এবার ৪৬ দশমিক ৪৭ শতাংশ ইলিশ ডিম ছাড়তে পেরেছে। এ কারণে এবার ইলিশের পোনা বা জাটকা উৎপন্ন হবে ৪০ হাজার কোটি বা তার বেশি। যা গেলো বারের চেয়ে আড়াইগুণ বেশি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।