× Banner
সর্বশেষ
গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার

ডেস্ক

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। এ দলের স্লোগান—‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল নতুন এ দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে মহাসচিব করা হয়েছে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনকে দলটির মুখপাত্র ও নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই-এর মাধ্যমে আমি যেমন সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি এই রাজনৈতিক প্লাটফর্মের মাধ্যমে সততা নিয়ে জাতির সেবা করতে চাই।’

রাজনীতিতে আসার সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, ‘৩২ বছর ধরে সড়ক নিরাপত্তার জন্য কাজ করেছি, সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা ছাড়াই। তবে এখন বুঝতে পারি, রাজনৈতিক সদিচ্ছা ও রাষ্ট্রের সহযোগিতা ছাড়া এ ধরনের পরিবর্তন সম্ভব নয়।’

লিখিত বক্তব্যে শওকত মাহমুদ বলেন, ‘গণতন্ত্রকে সমুন্নত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সব ধরনের বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা এই দল গঠন করছি। মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভুত্থানে অনুপ্রাণিত হয়ে জনতা পার্টি বাংলাদেশের ব্যানারে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হলো।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাদের প্রাথমিক রাজনৈতিক কর্তব্য হলো—ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলায় আমাদের লক্ষ্য।’

শিগগিরই নির্বাচন কমিশনে দলের গঠনতন্ত্র, লোগো, নির্বাচনী প্রতীক ও পতাকা জমা দেওয়া হবে বলে জানান তিনি।

সদ্য ঘোষিত দলটির কমিটিতে ছয়জন ভাইস-চেয়ারপারসন রয়েছেন। তারা হলেন—রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী। মহাসচিব শওকত মাহমুদ।

এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান। যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু ও নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। প্রযুক্তিবিষয়ক সম্পাদক গুলজার হোসেন। প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির। উপদেষ্টা হিসেবে আছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।


এ ক্যটাগরির আরো খবর..