× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডেস্ক

ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না -ট্রাম্প

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
পারমাণবিক অস্ত্রের অধিকারী

ইরানের উপর আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ইজ়রায়েল। অন্য দিকে, পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর ‘চাপ’ বাড়াতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তিতে সই না করলে ইরানের পরিণতি যে ভালো হবে না তাও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।

মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এ বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে দ্রুত সময়ে চুক্তিতে ইরানকে স্বাক্ষর করতে বলেছিলাম। ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। কি লজ্জা আর মানব জীবনের অপচয়।

সোমবার, জি-৭ বৈঠকের ফাঁকেই সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও তিনি বলেন যে ইজ়রায়েলি হামলা শুরু হওয়ার আগেই ইরানের উচিত ছিল তাঁর পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা। এবং, তিনি বিশ্বাস করেন যে ইরান এখন একটি চুক্তি করতে চায়। তিনি বলেন, ‘আমার মনে হয় একটি চুক্তি স্বাক্ষরিত হবে অথবা কিছু ঘটবে। কিন্তু, একটি চুক্তি স্বাক্ষরিত হবে। আমি মনে করি ইরান স্বাক্ষর না করে বোকামি করছে।’

অন্য দিকে, সোমবারই এই নিয়ে তাঁদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজ়েশকিয়ান। তিনি বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা রাখে না তবে পারমাণবিক শক্তি এবং গবেষণার অধিকার অর্জন করবে।’ ইরানের উপর হামলা হলে তাঁরা এর উচিত জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি।

ইজ়রায়েলের হামলায় ইরানের প্রায় ২৩০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। ট্রাম্পের দাবি, ইরান তাঁর প্রস্তাবিত চুক্তি মেনে নিলে এই প্রাণহানি এড়ানো যেত। এই মৃত্যু দুঃখজনক এবং অনর্থক প্রাণহানি বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, এর আগেই তেহেরান খালি করে দেওয়ার জন্য বলেছিল ইজ়রায়েলের সেনা।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এ বার তাঁর কথা না শুনলে ইরানের উপর আক্রমণ যে আরও বাড়বে তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

এর আগে, গত শুক্রবার গভীর রাতে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এতে সামরিক শক্তিধর কয়েকটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায়। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়েই যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..