× Banner
সর্বশেষ
ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির

মাদারীপুর প্রতিনিধি

ইয়াবাসহ আটক দুই যুবককে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেয়ার অভিযোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ আটক দুই যুবককে হাতকড়া অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে ৪ পুলিশকে আহত করা হয়।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে কালকিনির বড়ব্রিজ এলাকা থেকে আটক করা হয় কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই রাশেদুল খান (৩৫) ও একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদারকে (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম কালকিনি বাজারের বড়ব্রিজ এলাকায় অভিযানে যান। এসময় ৫ পিচ ইয়াবাসহ আল আমিন সরদার ও রাশেদুল খানকে আটক করা হয়। হাতকড়া পড়িয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে একদল হামলাকারী হামলা চালায়। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী কাজী স্বপন ও আতিকুল ইসলামকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে হাতকড়া পড়া অবস্থায় ছিনিয়ে নেয়া হয় আটক দুই যুবককে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় । খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নেমেছে।


এ ক্যটাগরির আরো খবর..