× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ইবির বাস চলাচলে ছাত্রলীগের বাধা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার শিক্ষার্থীদের বহনকারী বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে ক্যাম্পাসে আসা বাসগুলো প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজুর অনুসারীরা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাস্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসগুলো ছাড়ার কথা ছিল। বাধা দেওয়ায় প্রায় আধা ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের সহায়তায় বাসগুলো ক্যাম্পাসে আসে।

আজ  কুষ্টিয়ার একটি কর্মসূচিতে যাওয়ার জন্য ছাত্রলীগ নেতারা একাধিক বাস দাবি করেছিল।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, ‘সংগ্রহে পর্যাপ্ত বাস ছিল না। যা ছিল তা চলাচলের অযোগ্য ছিল। তাই আমি তাদের পৃথকভাবে গাড়ির জন্য আবেদন না করে সমন্বয় করতে বলছিলাম। এ জন্য তারা গাড়ি চলাচলে বাধা দেয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু বলেন, ‘বহিরাগতদের বাসে ওঠা নিয়ে চালকদের সঙ্গে ঝামেলা হয়। পরে পরিবহন প্রশাসকের নির্দেশে আমি সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করি।’


এ ক্যটাগরির আরো খবর..